ভারতে যাচ্ছেন এরশাদ
ব্যক্তিগত সফরে ভারতে যাচ্ছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাপা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামীকাল (সোমবার) তিনি রংপুরে যাবেন। সেখান থেকে ছোট ভাই জিএম কাদের ও ছেলে এরিককে নিয়ে সড়ক পথে কলকাতায় যাবেন এরশাদ। আগামী ১২ ডিসেম্বর সাবেক এই রাষ্ট্রপতির দেশের ফেরার কথা রয়েছে।
সফরকালে এরশাদ দ্বিপাক্ষীক দলীয় রাজনীতি নিয়ে বেশ কয়েকটি বৈঠক করবেন বলেও জানা গেছে।
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৬টি পৌর সভায় এক যোগে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । ইতোমধ্যে দলীয় প্রতীকে অংশ নিতে প্রার্থীদের তালিকা চুড়ান্ত করেছেন এরশাদ।
এসএ/এএইচ/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত
- ২ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে এনসিপি
- ৩ বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন
- ৪ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ
- ৫ তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা