নাশকতার মামলায় মির্জা ফখরুলের জামিন
নাশকতার এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বুধবার হাইকোর্টের বিচারপতি মো. নুরজ্জামান ও বিচারপতি মো. আব্দুর রবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে ফখরুলের পক্ষে ছিলেন- অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যার্টনি জেনারেল আনোয়ারা শাহজাহান।
এর আগে গত ৩০ নভেম্বর বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ মির্জা ফখরুলকে জামিন দেন।
চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর ও বিস্ফোরক দব্য আইনে পল্টন থানায় এ মামলা দায়ের করা হয়।
এফএইচ/আরএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ফ্যাসিস্টদের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই
- ২ জুলাই সনদ বাস্তবায়নের পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত: জামায়াত
- ৩ ফেসবুক লাইভে উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ
- ৪ প্রাণবন্ত সংসদ গড়তে চায় সরকার, প্রথম অধিবেশন বৃহস্পতিবার
- ৫ তারেক রহমানের নেতৃত্বে আধুনিক হবে ডাক বিভাগ: আবু সুফিয়ান