নালিশ নির্ভর রাজনৈতিক দল বিএনপি
বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ভুলের রাজনীতিতে আছে, তারা নালিশ নির্ভর রাজনৈতিক দলে পরিনত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার কল্যাণ সমিতি আয়োজিত বিজয়ের মাস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সামান্য পৌর নির্বাচন নিয়ে বিদেশিদের কাছে নালিশ জানাচ্ছে। রাজনৈতিক দল হিসেবে কতটা দেউলিয়া হলে তারা তা করতে পারে, এটা তার বড় প্রমাণ।
পৌর নির্বাচন সম্পর্কে তিনি বলেন, আচারণবিধি লংঘনের অভিযোগে নির্বাচন কমিশন যে পদক্ষেপ নেবে আমরা তা সর্বাত্মকভাবে সহযোগিতা করবো। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের যারা মদদ দেবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মদদ দাতা যদি এমপিও হন তাহলে আগামী সংসদ নির্বাচনে তার মনোনয়ন অনিশ্চিত হতে পারে।
আয়োজক সংগঠনের সভাপতি এস কে হাবিবুল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, সাবেক পুলিশের অতিরিক্ত মহা-পরিচালক আব্দুর রহিম, সংগঠনের মহাসচিব ইসহাক ভূইয়া প্রমুখ।
এএস/এআরএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ২ যিনি দলীয় মনোনয়ন পাবেন তিনিই সিটি করপোরেশন নির্বাচন করবেন: ইশরাক
- ৩ ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী কল্পনার বাইরে ভোট পেয়েছেন: ইশরাক
- ৪ কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল
- ৫ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী