স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আ’লীগের পতাকা মিছিল
স্বাধীনতার ৫০ বছর ও বিজয়ের মাস উপলক্ষে পতাকা মিছিল করেছে আওয়ামী লীগ। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদের সামনে থেকে এই মিছিল হয়।
লাল-সবুজ টি-শার্ট ও হাতে পতাকা নিয়ে এই মিছিল করা হয়। এতে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মিছিলটি জাতীয় সংসদ ভবন থেকে শুরু হয়ে কৃষিবিদ ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে আলোচনা সভা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এএএম/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ঢাকা পলিটেকনিকে শিবিরের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
- ২ জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে
- ৩ বিএনপির কিছু কর্মীর আচরণ অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ জামায়াত নেতার
- ৪ বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ
- ৫ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক