জমিয়তে উলামায়ের সভাপতি জিয়াউদ্দিন মহাসচিব মঞ্জুরুল
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নতুন সভাপতি মাওলানা জিয়াউদ্দিন এবং মহাসচিব হয়েছেন মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনটির জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।
তিন বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির সহ-সভাপতি ওবাইদুল্লাহ ফারুক। ২০১ সদস্যের জাতীয় কমিটির এবারের কাউন্সিলে ১৮৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাসউদুল করিম, তাফাজ্জুল হক আজীজ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান কাসেমী, কোষাধ্যক্ষ মুফতি জাকির হোসেন কাসেমী, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গফফার, প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, সদস্য মাওলানা বদরুল ইসলাম, আব্দুল মতিন ও মুখলেসুর রহমান।
জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা, উপজেলার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
আরএসএম/এমকেআর/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি বিরোধীদলীয় চিফ হুইপের
- ২ পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের
- ৩ ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার করতে পারবে না
- ৪ দেশের সার্বভৌমত্ব নিরাপদ রাখতে পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে
- ৫ বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিল: জামায়াত আমির