জয়নাল হাজারীর মৃত্যুতে রেলমন্ত্রীর শোক
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
সোমবার (২৭ ডিসেম্বর) এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বর্ষীয়ান রাজনীতিবিদ জয়নাল আবেদীন হাজারী (৭৬) সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি হৃদযন্ত্র, কিডনি ও ফুসফুসের সংক্রমণসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
এমএমএ/কেএসআর
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ
- ২ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
- ৩ শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না: রিজভী
- ৪ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সালাম
- ৫ শিশু-কিশোরদের সামনে সঠিক সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরতে হবে: সালাম