বিএনপির সমাবেশে প্রধান অতিথি খালেদা
নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিএনপির সমাবেশে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সোমবার রাতে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে সোমবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দলটিকে নিজ কার্যালয়ের ভেতরে ও বাইরে সমাবেশ করতে অনুমতি দেয়।
উল্লেখ্য, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করছে দেশের অন্যতম বৃহৎ এ রাজনৈতিক দলটি।
এমএম/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ২ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ৩ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৪ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৫ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ