দয়া করে ব্যানার নামান, মিছিল থামান
ফাইল ছবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৯ শর্তের স্পষ্ট লঙ্ঘন জানতে পেরে ব্যানার নামাতে ও মিছিল নিয়ে সমাবেশে না ঢুকতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ।
ডিএমপির দেয়া ১৯টি শর্ত মেনেই সমাবেশ করতে চেয়েছিল আওয়ামী লীগ। তবে সমাবেশের শুরু থেকেই শর্ত ভঙ্গের ধুম লেগেছে দলটির নেতাকর্মীদের মধ্যে।
পরে আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আপনারা যারা গণতন্ত্রের এই বিজয় সমাবেশে এসেছেন, অনুরোধ করছি দয়া করে আপনারা ব্যানার নামান। মিছিল বন্ধ করেন।
তবে কে শোনে কার কথা। শর্ত ভঙ্গ করেই মিছিল নিয়ে সমাবেশে আগমন চলছেই। ব্যানার নিয়ে মিছিল ও শ্লোগান দিতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের।
জেইউ/এএস/একে/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ২ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ৩ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৪ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৫ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ