লেবার পার্টির একাংশের সঙ্গে সংলাপে বিএনপি
বাংলাদেশ লেবার পার্টির একাংশের নেতাদের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি। শুক্রবার বিকেল পাঁচটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। লেবার পার্টির পক্ষ থেকে ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
লেবার পার্টির অন্যরা হলেন ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, মাহবুবুর রহমান খালেদ, এস এম ইউসুফ আলী, আমিনুল ইসলাম রাজ, আলাউদ্দিন আলী, জহিরুল হক জহির, হিন্দু রত্ন, ঢাকা মহানগর নেতা মাওলানা আনোয়ার হোসেন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খন্দকার মিরাজুল।
কেএইচ/এমএইচআর/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন
- ২ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ
- ৩ তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা
- ৪ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ
- ৫ দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির