ঢাকা মহানগর আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আর নেই
ঢাক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ আর নেই। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
আওয়ামী লীগের প্রচার উপ কমিটির সদস্য আমেনা কোহিনূর জাগো নিউজকে বলেন, শনিবার দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পরেই পরেই তিনি ইন্তেকাল করেন। এম এ আজিজ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন বলে জানান তিনি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে গত আট বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন এম এ আজিজ। ২০০৩ সালে সম্মেলনে সাবেক মেয়র মোহাম্মদ হানিফ ঢাকা মহানগরের সভাপতি নির্বাচিত হলে ওই কমিটিতে সহ-সভাপতি হন আজিজ।
একুশে অগাস্টের গ্রেনেড হামলায় আহত হানিফ ২০০৭ সালে মারা যাওয়ার পর আজিজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
তারপর থেকে তিনি এই দায়িত্বেই ছিলেন। ২০১২ সালে কাউন্সিল হলেও নতুন কমিটি গঠিত না হওয়ায় আজিজ আগের মতোই ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
এএসএস/এআরএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের প্রশ্নের জবাবে যা বললেন তারেক রহমান
- ২ কোনো অপশক্তি যেন ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সতর্ক থাকতে হবে
- ৩ দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না: তারেক রহমান
- ৪ যে কোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান
- ৫ জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান