কল্যাণ পার্টির সঙ্গে সংলাপে বিএনপি
বিএনপি নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে সংলাপে বসেছে দলটি।
বিকেল চারটার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীকের নেতৃত্বে যোগ দেয় কল্যাণ পার্টির প্রতিনিধি দল।
অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রয়েছেন বিএনপির পক্ষে।
সরকারবিরোধী আন্দোলন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করছে বিএনপি।
কেএইচ/এমএইচআর/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন
- ২ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ
- ৩ তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা
- ৪ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ
- ৫ দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির