খালেদার বাসার গেটে ঝুলছে সমন
রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের সমন গ্রহণ না করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার গেটে নোটিশ ঝুলিয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় খালেদার বিরুদ্ধে সমন নিয়ে প্রথমে গুলশানের কার্যালয়ে যান সিএমএম আদালতের প্রসেস সার্ভার জাবিদ হোসেন বাচ্চু।
তবে কার্যালয়ে কেউ সমন গ্রহণ না করায় তিনি গুলশানের বাসভবনে গিয়ে নোটিশটি ঝুলিয়ে দেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে জানান, বাসভবনের গেটে সমনের নোটিশ লাগানোর কথা তিনি শুনেছেন। তবে এখনো বিস্তারিত কিছু জানেন না তিনি।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে সোমবার দুপুরে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেটের আদালতে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. মোমতাজউদ্দিন আহমদ মেহেদী।
পরে বিচারক মো. রাশেদ তালুকদার মামলাটি গ্রহণ করে খালেদা জিয়াকে আগামী ৩ মার্চ আদালতে হাজির হতে সমন জারি করেন। সেই সমন নিয়ে আজ সন্ধ্যায় আদালতের কর্মকর্তারা খালেদার গুলশানের বাসায় আসেন।
এমএম/এসকেডি/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ সংরক্ষিত নারী আসন নির্বাচন, তৈরি হয়েছে নীরব প্রতিযোগিতার মঞ্চ
- ২ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি করছে বিএনপি
- ৩ মিরপুর কলেজে সংঘর্ষে আহতদের দেখতে গেলেন ব্যারিস্টার আরমান
- ৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু শুক্রবার
- ৫ আপনারা ফ্যাসিবাদের নিন্দিত পথের দিকেই হাঁটছেন, সরকারকে গোলাম পরওয়ার