খালেদার মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলাকে প্রতিহিংসামূলক মিথ্যা মামলা উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিতে ও সমন জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বুধবার সকালে রাজধানীর শাহবাগ এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলটের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। তবে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করলেও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এমএম/এআরএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ লুকানোর কিছু নেই, কোনো অনিয়ম করিনি: আসিফ মাহমুদ
- ২ উপদেষ্টা থাকাকালীন আসিফের আয় ৮৬ লাখ, স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা
- ৩ এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বাতিল
- ৪ সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, প্রকাশ করবেন ব্যাংক স্টেটমেন্ট
- ৫ যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে, এটাই বিকল্প