জিন লুইসের সঙ্গে বিএনপি নেতাদের দেড় ঘণ্টার বৈঠক
ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইসের সঙ্গে বিএনপি নেতারা বৈঠক করেছেন।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, জিন লুইসের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।
এদিকে বৈঠক শেষে গণমাধ্যমে কোনো পক্ষই কথা বলেননি। সূত্রের দাবি, আগামী নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা, ঈদ শুভেচ্ছাসহ আরও বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের আলোচনা হয়েছে।
কেএইচ/বিএ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ
- ২ তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা
- ৩ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ
- ৪ দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির
- ৫ শেকৃবিতে ক্রিয়াশীল সংগঠনের নেতাদের সম্মানে শিবিরের ইফতার