এ্যানির মুক্তির দাবিতে লক্ষ্মীপুর বিএনপির সমাবেশ
কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির দাবিতে সমাবেশ করেছে বিএনপি। লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যাগে দলীয় অস্থায়ী কার্যালয়ে রোববার বিকেলে এ সমাবেশ হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিব, সদর বিএনপির সভাপতি মাউন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সরকারের ষড়যন্ত্রের শিকার। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। এ্যানির নামে দায়ের করা নয়টি মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দিতে হবে।
কাজল কায়েস/এমজেড/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু শুক্রবার
- ২ আপনারা ফ্যাসিবাদের নিন্দিত পথের দিকেই হাঁটছেন, সরকারকে গোলাম পরওয়ার
- ৩ জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় শতভাগ বাস্তবায়নে বাধ্য করা হবে
- ৪ সকালেই এজেন্টদের থেকে জোর করে রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়েছে: জামায়াত
- ৫ যারা বিএনপির বিপরীতে নির্বাচন করেছিল তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে