সড়ক বন্ধ করে নৌমন্ত্রীর সমাবেশ
সড়কে গাড়ি চলাচল বন্ধ করে সমাবেশ করছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। এতে রাজধানীর প্রেসক্লাব, পল্টন, হাইকোর্ট, শাহবাগ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বুধবার বিকাল ৩টা থেকে জাতীয় প্রেসক্লাবে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন’ নামের একটি সংগঠন ওই সমাবেশের আয়োজন করে। নৌমন্ত্রী শাজাহান খান ওই সংগঠনের আহ্বায়ক।
জানা যায়, বিকাল ৩টার আগে থেকেই রাজধানীর বিভিন্ন থানা থেকে সরকার দলীয় সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। নেতাকর্মীদের উপস্থিতি বেড়ে গেলে পুলিশ প্রেসক্লাবের সামনের সড়ক দিয়ে সব যান চলাচল বন্ধ করে দেয়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
গুলিস্তান থেকে গাবতলী যাচ্ছিলেন হাসান নামের এক কাপড় ব্যবসায়ী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এক ঘণ্টা থেকে দাঁড়িয়ে আছি। এভাবে একটি শহর চলতে পারে না। নিত্যদিন এভাবে সড়ক বন্ধ করে সভাসমাবেশ করলে ঘর থেকে আর বের হওয়ার উপায় থাকবে না।
এএসএস/জেএইচ/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ সংরক্ষিত নারী আসন নির্বাচন, তৈরি হয়েছে নীরব প্রতিযোগিতার মঞ্চ
- ২ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি করছে বিএনপি
- ৩ মিরপুর কলেজে সংঘর্ষে আহতদের দেখতে গেলেন ব্যারিস্টার আরমান
- ৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু শুক্রবার
- ৫ আপনারা ফ্যাসিবাদের নিন্দিত পথের দিকেই হাঁটছেন, সরকারকে গোলাম পরওয়ার