ছাত্রদলের ৩০২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ফাইল ছবি
কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া খোরশেদ আলম সোহেলকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটিও ঘোষণা করা হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৭ এপ্রিল বিএনপির ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে কাজী রওনকুল ইসলামকে সভাপতি ও সাইফ মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কাজী রওনকুল সংগঠনের আগের কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি আর সাইফ মাহমুদ ছিলেন সাংগঠনিক সম্পাদক।
ছাত্রদলের ৩০২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
কেএইচ/এমকেআর/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ লুকানোর কিছু নেই, কোনো অনিয়ম করিনি: আসিফ মাহমুদ
- ২ উপদেষ্টা থাকাকালীন আসিফের আয় ৮৬ লাখ, স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা
- ৩ এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বাতিল
- ৪ সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, প্রকাশ করবেন ব্যাংক স্টেটমেন্ট
- ৫ যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে, এটাই বিকল্প