ডিএমপির নিষেধাজ্ঞা: সমাবেশ প্রশ্নে অনড় বিএনপি
রাজধানীর ধানমন্ডিতে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচিস্থলে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। তবে সমাবেশ প্রশ্নে এখনো অনড় অবস্থানে রয়েছে বিএনপি। পূর্বঘোষিত নির্ধারিত সময়ে সমাবেশ করতে চায় দলটি।
রোববার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। পরে সেখানে যুবলীগের পক্ষ থেকেও কর্মসূচি ঘোষণা করা হয়। এ কারণে পুলিশ সমাবেশস্থলে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেয়।
তবে এ বিষয়ে বিএনপির সিদ্ধান্তে কোনো পরিবর্তন নেই। রোববার দিনগত রাত সোয়া একটার দিকে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার দুপুর দেড়টার দিকে ইকবাল হাসান মাহমুদ টুকু তার আসাদ গেটের বাসভবন থেকে সমাবেশ স্থলে রওনা দেবেন। ইকবাল হাসান মাহমুদ টুকু ওই সমাবেশের প্রধান অতিথি।
কেএইচ/কেএসআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ঢাকা পলিটেকনিকে শিবিরের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
- ২ জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে
- ৩ বিএনপির কিছু কর্মীর আচরণ অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ জামায়াত নেতার
- ৪ বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ
- ৫ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক