তিন জেলায় কৃষকদলের নতুন কমিটি
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক যশোর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।
কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এসব কমিটি অনুমোদন দেন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সংগঠনের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যশোর জেলা: আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন, সদস্যসচিব শিকদার সালাহ উদ্দিন।
নারায়ণগঞ্জ জেলা: আহ্বায়ক শাহীন মিয়া, সদস্যসচিব মো. কায়সার রিফাত।
চট্টগ্রাম দক্ষিণ জেলা: আহ্বায়ক মহসিন চৌধুরী রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর জাকের আহমদ, যুগ্ম আহ্বায়ক সালা উদ্দিন সুমন, যুগ্ম আহ্বায়ক সফিউল করিম শফি, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্যসচিব আব্দুর রশিদ দৌলতী।
কেএইচ/এমকেআর
সর্বশেষ - রাজনীতি
- ১ ঢাকা পলিটেকনিকে শিবিরের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
- ২ জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে
- ৩ বিএনপির কিছু কর্মীর আচরণ অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ জামায়াত নেতার
- ৪ বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ
- ৫ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক