শক্তি প্রমাণে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান কাদেরের
ফাইল ছবি
শক্তি প্রমাণে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (২২ জানুয়ারি) রাজধানীর সড়ক ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন>>> ২৫ জানুয়ারি নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
ওবায়দুল কাদের বলেন, বিশ্ব সংকটের মধ্যেও সরকার সবকিছু সামাল দেওয়ার চেষ্টা করছে। বিশ্বে এ সংকটে অন্যান্য দেশে বিরোধীদল দায়িত্বশীল ভূমিকা পালন করে, সরকারকে সহযোগিতা করে। কিন্তু আমাদের দেশে বিএনপি সরকারকে সহযোগিতা না করে সংঘাতে যাচ্ছে।
তিনি বলেন, সরকারের পতন নয়, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপি নেতৃত্বের পতন চায় দেশের জনগণ।
আরও পড়ুন>>> ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলে মরিয়া বিএনপি: কাদের
আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও অংগ্রহণমূলক হবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। আওয়ামী লীগ সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন>>> গাজীপুরের জাহাঙ্গীরকে ক্ষমা করলো আওয়ামী লীগ
এদিন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ১৬তম সভায় সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের। সভায় বাসরুট রেশনালাইজেশনের জন্য রাজধানীতে ৪টি বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত ও সমন্বিতভাবে প্রকল্প নেওয়ার জন্য কমিটি গঠন করা হয়।
এসইউজে/ইএ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন
- ২ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ
- ৩ তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা
- ৪ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ
- ৫ দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির