বিএনপি নেতা সেলিমের কারামুক্তি
বিএনপি নেতা সেলিম কারামুক্ত (বা থেকে তৃতীয়)
এক মাসের বেশি সময় কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম। রোববার (২২ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
এসময় দলের নেতাকর্মীরা কারা ফটকে তাকে ফুল দিয়ে বরণ করেন।
ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান বাপ্পী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন>>> ১০ বছর পর আসলাম চৌধুরীসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
কারা ফটকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান বাপ্পী, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মামদুদুল মোস্তাকিন নিশাত প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএইচ/ইএ
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপির কিছু কর্মীর আচরণ অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ জামায়াত নেতার
- ২ বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ
- ৩ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
- ৪ শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না: রিজভী
- ৫ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সালাম