মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ফখরুল-খসরু
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বাসায় বৈঠক করেছেন বিএনপি নেতারা।
রোববার (১৬ এপ্রিল) বেলা ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল মার্কিন রাষ্ট্রদূতের বাসায় যান।
আরও পড়ুন: বিএনপি নয়, আওয়ামী লীগই অগ্নিসন্ত্রাসের হোতা: ফখরুল
বিএনপির এই প্রতিনিধি দলের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কেএইচ/বিএ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন
- ২ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ
- ৩ তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা
- ৪ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ
- ৫ দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির