মন্ত্রীরা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছেন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের মন্ত্রী এমপিরা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছেন। যাতে সত্যের লেশ মাত্র নেই। খালেদা জিয়া ও তারেক তারেকের বিরুদ্ধে যা বলা হচ্ছে তা কোন শিষ্টাচারের মধ্যে পড়ে না।
মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় নয়াপল্টন কার্যালয়ের সামনে নারী দিবস উপলক্ষে আয়োজিত র্যালি পূর্ববতী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সরকারের নৈতিক কোন বৈধতা নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের অনুপস্থিতির কারণে নারীদের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। তিনি বলেন, সভ্য গণতান্ত্রিক দেশে যেভাবে নারী দিবস পালিত হয় বাংলাদেশে সেভাবে কর্মসূচি করতে দেয়া হয় না।
তিনি বলেন, নারীর মর্যাদা রক্ষায় জিয়াউর রহমান মহিলা মন্ত্রণালয় করেছেন পরে খালেদা জিয়াও নানা কাজ করেছেন। তবে বর্তমান বাস্তবতায় নারীরা নিজেদের গুনে অধিকার ফিরে পাওয়ার জন্য কাজ করছেন।
নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে একযোগে কাজ করারর আহ্বান জানান ফখরুল। পরে নারী দিবস উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধন করেন তিনি।
এমএম/জেএইচ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের সঙ্গে পূজা কমিটি, ড্যাব ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতবিনিময়
- ২ তারেক রহমানের সঙ্গে জাকসু-গকসু নেতাদের সাক্ষাৎ, বিএনপি-ছাত্রদলে যোগদান
- ৩ আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না
- ৪ ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহতদের দেখতে ঢাকা মেডিকেলে জামায়াত নেতারা
- ৫ পুরান ঢাকার ধূপখোলা মাঠে বিএনপির নির্বাচনি জনসভা