বাজেট নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন আজ
আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ শনিবার।
শুক্রবার (২ জুন) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ বাজেট নিয়ে ক্ষমতাসীন আওয়ামী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।
এসইউজে/কেএসআর/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ প্রাণবন্ত সংসদ গড়তে চায় সরকার, প্রথম অধিবেশন বৃহস্পতিবার
- ২ তারেক রহমানের নেতৃত্বে আধুনিক হবে ডাক বিভাগ: আবু সুফিয়ান
- ৩ ফ্যামিলি কার্ড অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ: ফারুক
- ৪ অস্থির হওয়া যাবে না, এক মাসেই সব পরিবর্তন সম্ভব নয়: দুদু
- ৫ টোকা দিয়ে ফেলতে যেও না, তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি