ঢাকাসহ ৬ শহরে ‘তারুণ্যের সমাবেশ’ কর্মসূচির তারিখ পরিবর্তন
রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বড় শহরে ঘোষিত ‘তারুণ্যের সমাবেশ’ কর্মসূচির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। বিএনপির চলমান আন্দোলনে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে দলটির তিন অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ কর্মসূচির ঘোষণা দিয়েছিল।
তবে এ কর্মসূচির একই দিনে এবং একই স্থানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কর্মসূচি ঘোষণা করায় তারিখ পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: ঢাকাসহ ৬ শহরে ‘তারুণ্যের সমাবেশ’ কর্মসূচি ঘোষণা
বুধবার (৭ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গত এক যুগ তরুণরা ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঢাকাসহ ৬ বিভাগ ও বগুড়া জেলায় সমাবেশ কর্মসূচি ঘোষণা দেওয়া হয় ২ জুন। এর দুদিন পর গত ৪ জুন যুবলীগ একই স্থানে একই সময়ে কর্মসূচির ডাক দিয়েছে।

তিনি বলেন, জিয়ার সৈনিকেরা সংঘাত চায় না, এ কারণে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আশা করি যুবলীগ তাদের কর্মসূচি পরিবর্তন করবে না এবং তাদের শুভবুদ্ধির উদয় হবে। আমরা আর কর্মসূচি পেছাবো না।
আরও পড়ুন: জামায়াতের বিক্ষোভ সমাবেশ স্থগিত, নতুন কর্মসূচি ১০ জুন
পুনর্নির্ধারিত তারিখ, সময় ও স্থান:
আগামী ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট, ১৭ জুলাই খুলনা এবং ২২ জুলাই ঢাকায় ‘তারুণ্যের সমাবেশ’ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
আগের সময়সূচি অনুযায়ী, আগামী ১০ বা ১১ জুন চট্টগ্রামে, ১৭ জুন বগুড়া (রাজশাহী ও রংপুর বিভাগ মিলে), ৭ জুলাই খুলনা, ১৫ জুলাই বরিশাল, ২২ জুলাই সিলেট এবং ২৯ জুলাই ঢাকায় এ ‘তারুণ্যের সমাবেশ’ সমাবেশ করার কথা ছিল।
কেএইচ/এমকেআর/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ
- ২ তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা
- ৩ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ
- ৪ দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির
- ৫ শেকৃবিতে ক্রিয়াশীল সংগঠনের নেতাদের সম্মানে শিবিরের ইফতার