বিএনপির নৈরাজ্য ঠেকাতে নির্বাচন পর্যন্ত ঢাকা দখলে রাখবো: তাপস
শান্তি সমাবেশে বক্তৃতা করেন মেয়র তাপস/ছবি: জাগো নিউজ
বিএনপির নৈরাজ্য ঠেকাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ঢাকা দখলে রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (১২ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ তিনি এ ঘোষণা দেন। একইসঙ্গে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করে ঘরে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
মেয়র তাপস বলেন, আজ বাংলাদেশের একমাত্র কান্ডারি শেখ হাসিনা। তার নেতৃত্বে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ঢাকাসহ সারাদেশে দুর্গ গড়ে তোলা হবে। বিএনপির নৈরাজ্য প্রতিহত করা হবে।
আরও পড়ুন>> সমাবেশ যেন রাজধানীজুড়েই!
সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। প্রধান অতিথির বক্তৃতা করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসইউজে/এএএইচ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ বর্তমান সরকারকে শেখ হাসিনার ভুতে ধরেছে: মামুনুল হক
- ২ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াত আমির
- ৩ উপর দিকে চেয়ে থুতু দিচ্ছেন, অপেক্ষা করেন তা ঘুরে নিজেদের গায়েই পড়বে
- ৪ গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার পরিণতি সরকারকে ভোগ করতে হবে: নাহিদ
- ৫ পহেলা বৈশাখে বৈরিতা নয়, সংহতি ও নতুন উদ্দীপনার আহ্বান ফখরুলের