জঙ্গিবাদ মোকাবেলায় আওয়ামী লীগের সেমিনার শনিবার
‘সাম্প্রদায়িকতা, সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ’ শীর্ষক এক সেমিনার শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের প্রচার উপ-পরিষদের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়েছে বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারে অতিথি হিসেবে থাকবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সেমিনারে সভাপতিত্ব করবেন প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। এছাড়াও অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক হারুনর রশীদ।
এএসএস/একে/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা
- ২ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকারদের ধরতে রাজারবাগে অভিযানে ডিবি
- ৩ হ্যাকারের কবলে জামায়াত সেক্রেটারির টেলিগ্রাম অ্যাকাউন্ট
- ৪ আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক
- ৫ বিএনপি প্রার্থীকে অস্ত্র বহনে ইসির অনুমতি