মধ্যরাতে নুরের বাসায় অভিযান
ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও তার বাবাকে তুলে নেওয়ার অভিযোগ
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও তার বাবা রফিকুল ইসলাম মোল্লাকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১ আগস্ট) দিনগত রাত ৮টার দিকে সাদা পোশাকধারীরা বাসায় ঢুকে রুমের দরজা ভেঙে তাদের তুলে নিয়ে যান বলে অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব।

তিনি জানান, রাত ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যান। এরপর রাত ২টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযান শেষে বেরিয়ে যাওয়ার সময় বাসার সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যায় ডিবি।
এএসবিডি/এমকেআর/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপি মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: ফেসবুক লাইভে হাসনাত
- ২ তিন দিনে বিএনপির প্রায় ১৩০০ মনোনয়নপত্র বিক্রি, জমা সাড়ে ৪ কোটিরও বেশি
- ৩ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা
- ৪ চীন সফরের আগে বিএনপি প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজ
- ৫ বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে: জামায়াত আমির