বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেতো খুনিরা: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের খুনিরা শুধু বঙ্গবন্ধু নয়, বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেতো। সে কারণেই তারা মেধাবী তরুণ শেখ কামালসহ জাতির পিতার পরিবারের যতজনকে পেয়েছে, সেই রাতে হত্যা করেছে।
শনিবার (৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মন্ত্রী একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, দুঃখের বিষয়, বিএনপির মিছিলে এখনো পঁচাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার স্লোগান দেওয়া হয়। এর মাধ্যমেই তারা স্বীকার করে নিচ্ছে যে, তাদের নেতা জিয়াউর রহমান যে ১৫ আগস্ট হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন। ১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিনে কেক কাটা সেই নির্মম হত্যাকাণ্ডকেই উপহাস করা। দেশ থেকে এই অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ হওয়া প্রয়োজন।
শেখ কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও তার আত্মার মাগফিরাত কামনা করে সম্প্রচারমন্ত্রী বলেন, মেধাবী তরুণ শেখ কামাল মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে জীবন বাজি রেখে দেশ মাতৃকার জন্য লড়েছিলেন। বহু গুণে গুণান্বিত ক্রীড়া ও রাজনৈতিক সংগঠক, সংস্কৃতিকর্মী, জাতীয় ক্রিকেটার শেখ কামাল প্রতিষ্ঠিত আবাহনী ক্লাব দেশে আধুনিক ফুটবলের প্রবর্তক।
তথ্যমন্ত্রী বলেন, বেঁচে থাকলে পরবর্তীতে দেশকে নেতৃত্ব দেওয়াসহ জাতিকে অনেক কিছু দিতে পারতেন। এমন এই মেধাবী তরুণকে মাত্র ২৬ বছর বয়সে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয়েছিল। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি।
আইএইচআর/এসএনআর/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ লুকানোর কিছু নেই, কোনো অনিয়ম করিনি: আসিফ মাহমুদ
- ২ উপদেষ্টা থাকাকালীন আসিফের আয় ৮৬ লাখ, স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা
- ৩ এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বাতিল
- ৪ সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, প্রকাশ করবেন ব্যাংক স্টেটমেন্ট
- ৫ যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে, এটাই বিকল্প