খালেদার সুচিকিৎসার দাবিতে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামী ৯ অক্টোবর ঢাকায় সমাবেশ করবে দলটি।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ওইদিন দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: নির্বাচনকালীন সরকারের মেয়াদ নিয়ে ‘মাথাব্যথা’ নেই বিএনপির
সমাবেশের অনুমতি চেয়ে শুক্রবার (৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে মহানগর দক্ষিণ বিএনপি। তবে কোন ইস্যুতে সমাবেশ হবে, চিঠিতে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
কেএইচ/কেএসআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ ঢাকা পলিটেকনিকে শিবিরের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
- ২ জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে
- ৩ বিএনপির কিছু কর্মীর আচরণ অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ জামায়াত নেতার
- ৪ বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ
- ৫ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক