ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

দুর্বৃত্তদের নির্মূল করতে হবে : নৌমন্ত্রী

প্রকাশিত: ১২:৪৩ পিএম, ৩১ মার্চ ২০১৬

নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবৈধ হরতাল-অবরোধের নামে দেশের শত শত মানুষকে পুড়িয়ে মেরেছেন। এর প্রধান মদতদাতা হচ্ছে পাকিস্তান। এরা বাঙালি জাতির প্রধান শত্রু। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে আরো শাণিত করে এই দুর্বৃত্তদের নির্মূল করতে হবে।‘

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পাকিস্তান রাষ্ট্রকে বিষধর সাপ আখ্যায়িত করে মন্ত্রী বলেন,  ‘পাকিস্তান রাষ্ট্রটি একটি বিষধর সাপ। এদের লেজে নয় মাথায় আঘাত করতে হবে।
 
এ সময় দুঃখ প্রকাশ করে নৌমন্ত্রী বলেন, ‘ক্রিকেট খেলায় যখন আমাদের তরুণরা পাকিস্তানের পক্ষ নেয় তখন আমার খুব লজ্জা লাগে। আমরা কিভাবে এই দলটির সমর্থন করি? পাকিস্তান যেকোনো দলের সঙ্গেই খেলুক না কেন, বাঙালি হিসেবে আমরা এদের সমর্থন করতে পারি না।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের মহাসচিব এমদাদুল হক মতিন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, বাংলাদেশ সমাজ শ্রমিক ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক মো মখলেছুর রহমান প্রমুখ।

এএস/এসকেডি/আরআইপি