ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

নেজামে ইসলাম পার্টির নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত: ১২:৪৩ পিএম, ৩১ মার্চ ২০১৬

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মাওলানা আবদুল মালেক আবদুল হালিম পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং মহাসচিব হিসেবে মাওলানা আবদুল লতিফ নেজামী পুনর্নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে নেজামে ইসলাম পার্টির কাউন্সিলের অধিবেশননতুন কমিটি ঘোষণা। কাউন্সিলে সভাপতিত্ব করেন পার্টির আহ্বায়ক আবদুর রশিদ মজুমদার।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুর রশিদ মজুমদার। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা আ.ক.ম আশাফুল হক।

কাউন্সিলে আরো উপস্থিত ছিলেন, নেজামে ইসলাম পার্টির সাংগঠনিক সম্পাদক আশরাফুল হকসহ কাউন্সিলের ডেলিগেট ও কাউন্সিলর।

এএস/এসকেডি/পিআর