মাগুরায় সাকিবকে ফুল দিয়ে বরণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যাত্রা শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনে মনোনয়ন পেয়েছেন তিনি। মনোনয়ন পাওয়ার তিন দিনের মাথায় বিশাল গাড়িবহর নিয়ে ঢাকা থেকে নিজ এলাকা মাগুরায় গেছেন সাকিব।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১টায় মাগুরা পৌঁছান সাকিব আল হাসান। ঢাকা থেকে সঙ্গী হওয়া সাকিবের বহরের গাড়িগুলো গড়াই নদীর কামারখালি ব্রিজে পৌঁছালে মাগুরা থেকে একশটি প্রাইভেট কার এবং শত শত মোটরসাইকেলসহ স্থানীয় নেতাকর্মীরা সাকিবকে বরণ করে নেন। এসময় সাকিবের বাবা মাশরুর রেজা সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল বহর নিয়ে নিজের নির্বাচনী এলাকার পথে রওনা দেন সাকিব আল হাসান।
এনএস/এমএইচআর/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা
- ২ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত
- ৩ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে এনসিপি
- ৪ বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন
- ৫ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ