কাশিয়ানী উপজেলা বিএনপি সভাপতির মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি ও গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য শংকর কুমার মিত্র মারা গেছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ গোপালগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কেএইচ/এসএনআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে
- ২ সড়ক দুর্ঘটনায় আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রফিকুল
- ৩ বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী নেতারা কি দলে ফিরতে পারবেন?
- ৪ ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
- ৫ হাসনাত আব্দুল্লাহকে ‘হেনস্তার’ ঘটনায় জাতীয় যুবশক্তির নিন্দা