ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

খায়রুল কবির খোকনের বাসায় ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:২৬ পিএম, ০৯ এপ্রিল ২০২৪

কারাবন্দী বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের বাসায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে খোকনের খিলগাঁওয়ের বাসায় গিয়ে তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

কেএইচ/জেএইচ/এমএস