গণমানুষের জন্যই জাতীয় পার্টির রাজনীতি: জি এম কাদের
দলের নেতাকর্মীদের আরও বেশি সংগঠিত থাকার নির্দেশনা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, গণমানুষের জন্যই জাতীয় পার্টির রাজনীতি। আমরা সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে রাজনীতি করছি।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নিজ কার্যালয়ে জি এম কাদেরকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানান তার নবনিযুক্ত উপদেষ্টা মেজর (অব.) সিকদার আনিছুর রহমান।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, মো. খলিলুর রহমান খলিল, ভাইস-চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, কেন্দ্রীয় নেতা মো. ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএম/এমএএইচ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপি মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: ফেসবুক লাইভে হাসনাত
- ২ তিন দিনে বিএনপির প্রায় ১৩০০ মনোনয়নপত্র বিক্রি, জমা সাড়ে ৪ কোটিরও বেশি
- ৩ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা
- ৪ চীন সফরের আগে বিএনপি প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজ
- ৫ বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে: জামায়াত আমির