নির্বাহী কমিটির সভা ডেকেছে যুবদল
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা ডেকেছেন সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।
রোববার (২৮ এপ্রিল) রাত ১১টায় জনপ্রিয় ভিডিও কনফারেন্স অ্যাপ জুমে এ সভা অনুষ্ঠিত হবে।
যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
২০২২ সালের ২২ মে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে যুবদলের আট সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এরপর ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কেএইচ/এসআর
সর্বশেষ - রাজনীতি
- ১ প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় পুনর্ব্যক্ত এনসিপির
- ২ আব্বাস ভাই বললেন দুষ্টুমি করবা না: নাসীরুদ্দীন পাটওয়ারী
- ৩ সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো
- ৪ স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান নাহিদ ইসলামের
- ৫ নারী-শিশু নির্যাতন বন্ধে জামায়াতের মহিলা বিভাগের ১০ দফা দাবি