বিএনপি নেতা সোহেল কারামুক্ত
কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল। সোমবার (১৩ মে) সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে তিনি মুক্ত হন। এ সময় কারা ফটকে নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
কারামুক্তির পর রাত সোয়া ৮টার দিকে সোহেল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। এ সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
কেএইচ/ইএ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের
- ২ ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার করতে পারবে না
- ৩ দেশের সার্বভৌমত্ব নিরাপদ রাখতে পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে
- ৪ বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিল: জামায়াত আমির
- ৫ জামায়াতের ইফতারে যাওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী