নড়াইল জেলা যুবলীগের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
নড়াইল জেলা যুবলীগের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অ্যাড. গাউছুল আজম (ভিপি) মাসুমকে সভাপতি ও খোকন সাহাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক নড়াইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
নড়াইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল যৌথভাবে কমিটি ঘোষণা করেন।
কমিটিতে মো. জাহাঙ্গীর হোসেন (ভিপি ইকবাল) ও অ্যাড. সৈয়দ শরিফুল ইসলামকে (নান্তু) সহ-সভাপতি এবং তোফায়েল মাহমুদকে (তুফান) সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এসইউজে/এমকেআর/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা
- ২ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত
- ৩ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে এনসিপি
- ৪ বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন
- ৫ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ