খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ ফাইল ছবি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে সেখানে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৫ জুন) রাত পৌনে নয়টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান মির্জা ফখরুল। দলের মিডিয়া সেলের সূত্রে এ তথ্য জানা গেছে।
গত শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। পরে রোববার খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার। পরদিন সোমবার বিকেল সোয়া ৪টার দিকে খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
কেএইচ/কেএসআর
সর্বশেষ - রাজনীতি
- ১ কার্যালয়ে পুরোনো কর্মচারীদের ডেকে কথা বললেন প্রধানমন্ত্রী
- ২ ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার
- ৩ গোলাম আযমের স্বীকৃতি জাতি আজও দিতে পারেনি: জামায়াত নেতা আযাদ
- ৪ চাঁদাবাজি নিয়ে নৌপরিবহন মন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
- ৫ আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত করেছে ইসলামী ছাত্রশিবির