বিকেলে ডিএমপিতে যাবে বিএনপি
নয়াপল্টনে সমাবেশের অনুমতি নিতে বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যাবেন বিএনপি নেতারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, আজ বিকেল ৫টায় ডিএমপি কার্যালয়ে যাবেন বিএনপির একটি প্রতিনিধিদল।
তিন সদস্যের এই প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। অন্যদের মধ্যে রয়েছেন যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
সূত্র জানায়, শনিবার (২৯ জুন) নয়াপল্টনে বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করবে দলটি। সেই সমাবেশের অনুমতি নিতে ডিএমপিতে যাবে প্রতিনিধিদলটি।
কেএইচ/বিএ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা
- ২ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ
- ৩ দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির
- ৪ শেকৃবিতে ক্রিয়াশীল সংগঠনের নেতাদের সম্মানে শিবিরের ইফতার
- ৫ ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের