‘আমরা বিএনপি পরিবার’ নামে সেল গঠন
দলের ক্ষতিগ্রস্ত নেতাদের সহায়তার জন্য নতুন সেল গঠন করেছে বিএনপি। নবগঠিত এই সেলের দায়িত্বে রয়েছেন দলটির দুজন উপদেষ্টা।
বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার বিএনপির নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয়ে আমরা বিএনপি পরিবার নামে সেল গঠন করা হয়, যার প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই সেলে নতুন দুইজন উপদেষ্টা অন্তর্ভুক্ত করা হয়েছে। ১। ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন উপদেষ্টা ২। আলমগীর কবীর।
কেএইচ/এমআরএম/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির
- ২ শেকৃবিতে ক্রিয়াশীল সংগঠনের নেতাদের সম্মানে শিবিরের ইফতার
- ৩ ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের
- ৪ হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আওয়ামী লীগ মিলেমিশে হামলা করেছে
- ৫ হান্নান মাসউদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এনসিপি