ঢাকায় আজ বিএনপির সমাবেশ, আ. লীগের আলোচনা সভা
আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ওই আলোচনায় সভায় প্রধান অতিথি থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এরইমধ্যে শুক্রবার (২৮ জুন) আওয়ামী লীগকে শনিবার আলোচনা সভা করতে ১৯ শর্তে অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অনুমোদনপত্রে স্বাক্ষর করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. আবু ইউসুফ।
আরও পড়ুন:
একই দিনে নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তিতে পূর্বঘোষিত সমাবেশের কর্মসূচি আছে বিএনপির। ঢাকা ও আশপাশের জেলা থেকেও নেতাকর্মী নিয়ে বিএনপি বড় করেই সমাবেশের প্রস্তুতি নিয়েছে। এরইমধ্যে তাদের কর্মসূচি করতে মৌখিক অনুমতি দিয়েছে পুলিশ।
এদিন ক্ষমতাসীন দল পাল্টা কর্মসূচি দিয়েছে কি না, জানতে চাইলে শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে। কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা আয়োজন করবে।
এসইউজে/এসএনআর/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির
- ২ শেকৃবিতে ক্রিয়াশীল সংগঠনের নেতাদের সম্মানে শিবিরের ইফতার
- ৩ ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের
- ৪ হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আওয়ামী লীগ মিলেমিশে হামলা করেছে
- ৫ হান্নান মাসউদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এনসিপি