যুবদলের নতুন কমিটির সভাপতি মুন্না, সাধারণ সম্পাদক নয়ন
আব্দুল মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়ন
জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করে তাদের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে দলটির মহাসচিব এই কমিটির অনুমোদন দিয়েছেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
আংশিক কেন্দ্রীয় কমিটির নেতারা হলেন, সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক (১ নম্বর) বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল ।
পরবর্তী সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
কেএইচ/এসএনআর/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির
- ২ শেকৃবিতে ক্রিয়াশীল সংগঠনের নেতাদের সম্মানে শিবিরের ইফতার
- ৩ ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের
- ৪ হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আওয়ামী লীগ মিলেমিশে হামলা করেছে
- ৫ হান্নান মাসউদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এনসিপি