রিজভীর সই জাল করে বিজ্ঞপ্তি, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমার সই জাল করে বিএনপির প্যাডে একটি সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে। এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি।
এতে তিনি বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কোনো কুচক্রী স্বার্থান্বেষী মহল আমার সই জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।’
বিজ্ঞপ্তিটি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’
কেএইচ/এমএএইচ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির
- ২ শেকৃবিতে ক্রিয়াশীল সংগঠনের নেতাদের সম্মানে শিবিরের ইফতার
- ৩ ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের
- ৪ হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আওয়ামী লীগ মিলেমিশে হামলা করেছে
- ৫ হান্নান মাসউদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এনসিপি