ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে জাপা নেতাকর্মীদের ঢল
দলের অষ্টম জাতীয় কাউন্সিলকে কেন্দ্র করে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে জাতীয় পার্টির(জাপা) নেতাকর্মীদের ঢল নেমেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে কাউন্সিল শুরু হলেও কাউন্সিলস্থলে যোগ দিতে ভোর থেকেই এসেছেন ডেলিগেটররা।
সকাল পৌনে ১১টায় কাউন্সিলস্থল ঘুরে দেখা গেছে, দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসা অব্যহত রেখেছেন। আনন্দ মিছিলসহ বর্ণিল সাজে মুখর করে তুলছেন কাউন্সিলস্থল।
এদিকে, কাউন্সিলর ও দলের নেতাকর্মীদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।
এমএম/এএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ পহেলা বৈশাখে বৈরিতা নয়, সংহতি ও নতুন উদ্দীপনার আহ্বান ফখরুলের
- ২ এ্যানি আমার বন্ধু, সম্পর্ক নষ্ট করতে ধাক্কাধাক্কির ভিডিও ছড়ানো হয়
- ৩ বিএনপির সংরক্ষিত আসনে ৯০০ নারী নেত্রীর সাড়ে ৪ কোটি টাকা জামানত
- ৪ বিএনপি মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: ফেসবুক লাইভে হাসনাত
- ৫ সংরক্ষিত নারী আসন: তিন দিনে বিএনপির প্রায় ১৩০০ মনোনয়নপত্র বিক্রি