মানুষ দিশেহারা, তাই জাতীয় পার্টিকে চায়
ফাইল ছবি
অষ্টম জাতীয় কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টি (জাপা) জেগে উঠেছে মন্তব্য করে সংসদ সদস্য সালমা ইসলাম বলেছেন, সারা দেশের মানুষ আজ দিশেহারা ও অতিষ্ট। একজন চান ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে, আরেকজন চান ক্ষমতায় ফিরতে। কিন্তু জনগণ এখন জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়।
শনিবার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাপা’র ৮ম জাতীয় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে তিনি এসব কথা বলেন।
সালমা ইসলাম আরো বলেন, বর্তমানে মানুষের জীবনের নিরাপত্তা নেই, সর্বত্রই খুন গুম। এমন পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। পল্লী বন্ধু এরশাদ ও রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে চাই।
এমএম/এএসএস/এমএমজেড/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ জন-আকাঙ্ক্ষার পরিপন্থি: জামায়াত
- ২ সারজিসকে প্রধান করে এনসিপির ‘স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন
- ৩ ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র নির্বাচন করার ঘোষণা দিলেন ইশরাক হোসেন
- ৪ নির্বাচনের পর প্রথমবার নয়াপল্টন কার্যালয়ে মির্জা ফখরুল
- ৫ হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: পাটওয়ারী