নিষিদ্ধ ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ উধাও হয়ে গেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে ফেসবুকে পেজটি আর পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশি ইথিক্যাল হ্যাকিংগ্রুপ ‘সাইবার কমিউনিটি’ পেজটি নিষ্ক্রিয় করেছে বলে দাবি করেছে। সাইবার কমিউনিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফ্যাসিস্ট খুনি হাসিনার রাত ৯টায় লাইভে আসার কথা। ছাত্রলীগের পেজটি থেকে সেই লাইভ প্রচার করার ঘোষণা দেওয়া হয়েছিল।’
‘সেই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টা ১০ মিনিটে ছাত্রলীগের পেজটি নিষ্ক্রিয় করা হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজ ডাউন করার চেষ্টা চলছে।’
‘সাইবার কমিউনিটি’ জুলাই আন্দোলনে বাংলাদেশে সাইবার যোদ্ধা হিসেবে মানুষের আস্থার জায়গা করে নিয়েছে। এরই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানায় তারা।
এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ বিষয়টি নিয়ে ফেসবুকে লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।
তাছাড়া বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’
এএএইচ/এমএইচআর
সর্বশেষ - রাজনীতি
- ১ গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার পরিণতি সরকারকে ভোগ করতে হবে: নাহিদ
- ২ পহেলা বৈশাখে বৈরিতা নয়, সংহতি ও নতুন উদ্দীপনার আহ্বান ফখরুলের
- ৩ এ্যানি আমার বন্ধু, সম্পর্ক নষ্ট করতে ধাক্কাধাক্কির ভিডিও ছড়ানো হয়
- ৪ বিএনপির সংরক্ষিত আসনে ৯০০ নারী নেত্রীর সাড়ে ৪ কোটি টাকা জামানত
- ৫ বিএনপি মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: ফেসবুক লাইভে হাসনাত