কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
কুয়েতে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম নামে বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার সকালে কর্মরত অবস্থায় কুয়েতের ৩০ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি ১২ বছর ধরে কোম্পানিতে কাজ করতো বলে জানা গেছে।
আল তুয়েক কোম্পানির প্রকৌশলী আবু সাঈদ জানান, ১২ বছর ধরে তিনি এই কোম্পানিতে কাজ করে আসছে। নিহতের মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।
নিহতের পিতার নাম আমানুল্লাহ উকিল, আবুল কালাম নরসিংদীর মনোহরদী থানার কৃষ্ণপুরের বলে জানা গেছে।
এমআরএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - প্রবাস
- ১ মালয়েশিয়ায় নির্মাণ সাইটে অভিযান, বাংলাদেশিসহ ১১৯ অভিবাসী আটক
- ২ স্বেচ্ছায় মালয়েশিয়া ছেড়েছেন ২ লাখ অভিবাসী, তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
- ৩ মিশরে প্রবাসী শিক্ষার্থীদের প্রাণবন্ত বৈশাখী আয়োজন
- ৪ পহেলা বৈশাখ: রমনার বটমূল থেকে টাইম স্কয়ার
- ৫ বাংলাদেশি লিটন হত্যা মামলায় মালদ্বীপের নাগরিক নিজাম দোষী সাব্যস্ত