কানেকটিকাটে মহিলা সমিতির জমকালো বনভোজন
প্রতিবছরের ন্যায় এবারও যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে প্রবাসী বাংলাদেশিদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ব্রুক হ্যাভেন কমপ্লেক্স মাঠে স্থানীয় বাংলাদেশি মহিলা সমিতির উদ্যোগে গত শনিবার এ বনভোজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিশু-কিশোর ও বড়দের জন্য নানা ধরনের খেলাধুলা ও হরেক রকমের মজাদার ও মুখরোচক খাবারের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, মধ্যাহ্নভোজের জন্য সমিতির সদস্যরা নিজ নিজ বাসা থেকে বিভিন্ন রকমের খাবার তৈরি করে নিয়ে আসেন। এসব খাবারের মধ্যে ছিল হরেক রকমের তরকারী, পোলাও ও সাদাভাত।

দিনভর এই অনুষ্ঠানে চলে বাঙালি নারী-পুরুষদের গল্প আর আড্ডা। শিশু-কিশোররাও মেতে উঠেন বিভিন্ন ধরনের খেলাধুলায়। শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন বনভোজনে আগত অতিথিরা। এরপর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন।
এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - প্রবাস
- ১ মালয়েশিয়ায় নির্মাণ সাইটে অভিযান, বাংলাদেশিসহ ১১৯ অভিবাসী আটক
- ২ স্বেচ্ছায় মালয়েশিয়া ছেড়েছেন ২ লাখ অভিবাসী, তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
- ৩ মিশরে প্রবাসী শিক্ষার্থীদের প্রাণবন্ত বৈশাখী আয়োজন
- ৪ পহেলা বৈশাখ: রমনার বটমূল থেকে টাইম স্কয়ার
- ৫ বাংলাদেশি লিটন হত্যা মামলায় মালদ্বীপের নাগরিক নিজাম দোষী সাব্যস্ত